Russian Scientist | ১৫০ বছর বাঁচতে চান পুতিন! প্রেসিডেন্টের ইচ্ছাপূরণে বাঁদরের রক্ত নিয়ে গবেষণা রুশ বিজ্ঞানীদের!

Key Highlightsব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তত ১৫০ বছর বেঁচে থাকার তীব্র বাসনা পূরণে এবার অভিনব গবেষণা শুরু করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা।
ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এর একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্তত ১৫০ বছর বেঁচে থাকার তীব্র বাসনা পূরণে এবার অভিনব গবেষণা শুরু করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা। পুতিনের দীর্ঘায়ু ও বার্ধক্য রোধের এই প্রকল্পে নেতৃত্ব দিচ্ছেন তাঁর বিশ্বস্ত উপদেষ্টা মিখাইল কোভালচুক এবং প্রেসিডেন্টের কন্যা তথা চিকিৎসক মারিয়া ভরোন্তসোভা।রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটে থাকা ২২ প্রজাতির সাত হাজারের বেশি বাঁদরের ওপর এই গবেষণা চলছে। মানুষের সঙ্গে শারীরিক মিল থাকায় ৩০ বছরের বেশি বয়সি বাঁদরগুলির রক্ত, মস্তিষ্ক, রক্তনালি ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ুর জৈবিক রহস্য খোঁজার চেষ্টা করছেন গবেষকরা। এর আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও পুতিনের দীর্ঘায়ু নিয়ে আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত বৈজ্ঞানিক এই গবেষণার মাধ্যমে রুশ প্রেসিডেন্টের দেড়শো বছর বাঁচার ইচ্ছে কতটা সফল হয়, সেটাই দেখার।


