Purulia | পুজো অবধি বিক্রি হয়েছে ২০ লাখের মুখোশ! পুরুলিয়ায় মুখে হাসি শিল্পীদের
Sunday, October 25 2026, 5:03 pm

Key Highlightsদুর্গাপুজোয় শিল্পীরা মনমরা থাকলেও কোজাগরি লক্ষ্মীর আরাধনায় যেন কিছুটা হলেও মুখে হাসি ফুটেছে রাজ্যের শিল্পীদের।
দুর্গা পুজোয় সাবেকি প্রতিমাতেই জোর দিতে বলায় পুরুলিয়ার বাঘমুন্ডির মুখোশ গ্রাম চড়িদায় একেবারেই বরাত ছিল না শিল্পীদের। তবে পুজোর মন খারাপ কাটিয়ে দিলো মহালয়া থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত প্রায় এক পক্ষ কালের কম বেশি ২০ লাখ টাকার মুখোশ বিক্রি। এ যেন লক্ষ্মীপুজোয় লক্ষীলাভ হলো শিল্পীদের। ৫ মাসের পরিশ্রমে ২০ লাখ টাকার ব্যবসাকে মন্দের ভালো বলছেন তারা। চড়িদার তরুণ মুখোশ শিল্পী সোমু সূত্রধর বলেন, “মহালয়ার পর থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত আমাদের বিভিন্ন দোকানে গড়ে ২ হাজার টাকা করে মুখোশ বিক্রি হয়েছে। কোনও দোকানে আরও কিছুটা বেশি। আবার কোন দোকানে কিছুটা কম।” আরেক মুখোশ শিল্পী জয়দেব সূত্রধর বলেন, “এবার মহিষাসুরের মুখোশ ব্যাপক হারে বিক্রি হয়েছে। আমাদের গ্রাম এবার পুজোয় বরাত সেভাবে পায়নি। মহালয়ার পর থেকে এই কয়েকদিনে বিক্রিতে কিছুটা স্বস্তি পেয়েছি।”
- Related topics -
- রাজ্য
- পুরুলিয়া
- ব্যবসা বাণিজ্য
- দুর্গাপুজো


