Puruila | বছর ৫১-র বৃদ্ধাকে ধর্ষণ করে পোড়ানোর চেষ্টা! ঝাড়গ্রামে গ্রেপ্তার ১

Wednesday, July 22 2026, 4:29 pm
Puruila | বছর ৫১-র বৃদ্ধাকে ধর্ষণ করে পোড়ানোর চেষ্টা! ঝাড়গ্রামে গ্রেপ্তার ১
highlightKey Highlights

মহিলাকে ধর্ষণের পরে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। শরীরে আগুন নিয়েই জঙ্গল থেকে পালিয়ে কোনওক্রমে রাস্তায় ওঠেন তিনি।


রবিবার দুপুরে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানা এলাকায় এক বছর ৫১-র বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা জানিয়েছেন, রবিবার বেলিয়াবেড়া থানা এলাকার একটি বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময়ে গ্রামের এক যুবক ও তার সঙ্গে থাকা আরও একজন ওই মহিলাকে জোরপূর্বক গাড়িতে তুলে স্থানীয় জঙ্গলে নিয়ে যায়। নির্যাতিতা বলেন, ‘নেশাগ্রস্ত করে দু’জনে মিলে আমাকে ধর্ষণ করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার শরীর আগুনে পুড়ে জ্বলতে শুরু করে তখন আমার জ্ঞান ফেরে। শাড়ি পরে থাকায় আগুন গোটা শরীরে ছড়িয়ে যায়। আগুন নিয়েই জঙ্গল থেকে ছুটে চিৎকার করতে করতে রাস্তায় উঠি। সেখান থেকে সিভিক ভলান্টিয়াররা আমাকে হাসপাতালে নিয়ে যায়।’ বর্তমানে তিনি ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File