Purulia | মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান: পুরুলিয়ায় জঙ্গলমহলে প্রতিষ্ঠা হলো প্রথম অভয়ারণ্য!

Saturday, September 19 2026, 4:50 am
Purulia | মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান: পুরুলিয়ায় জঙ্গলমহলে প্রতিষ্ঠা হলো প্রথম অভয়ারণ্য!
highlightKey Highlights

বনমহল পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৪০ হেক্টরের ২১ টি মৌজা জুড়ে এই অভয়ারণ্য বিস্তৃত হবে।


মানুষ ও বন্যপ্রাণীদের সহাবস্থানকে কাজে লাগিয়ে জঙ্গলমহলে অভয়ারণ্য গড়ছে রাজ্য। পুরুলিয়া বনবিভাগ জানিয়েছে, বনমহল পুরুলিয়ার কোটশিলা বনাঞ্চলের সিমনি ও নোয়াহাতু বিট এবং ঝালদা বনাঞ্চলের কলমা বিটকে ঘিরে ৩৬০৯.৪০ হেক্টরের ২১ টি মৌজা জুড়ে এই অভয়ারণ্য গড়ে তোলা হবে। রবিবার পুরুলিয়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বনদপ্তরের আশা,সবুজ সংকেত পেলে চলতি আর্থিক বছরের মধ্যেই জঙ্গলমহলের প্রথম অভয়ারণ্যের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। কোটশিলা ও ঝালদার ওই বিস্তীর্ণ এলাকা বহুদিন ধরেই হাতির করিডর। ঝাড়খণ্ডের সঙ্গে যুক্ত ওই বনাঞ্চল রয়্যাল বেঙ্গল টাইগারের ‘সাইলেন্ট করিডর’ বা নিঃশব্দ বিচরণ ক্ষেত্র। এই অভয়ারণ্য তৈরী হলে বন্যপ্রাণীদের সঙ্গে মানুষের সুসম্পর্ক তৈরী হবে, আশা বনবিভাগের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File