Purulia | স্টেশনের লিফট বিভ্রাট! ৩ ঘন্টা ভেতরে আটকে যাত্রীরা! আতঙ্ক পুরুলিয়ার আদ্রায়

Sunday, August 30 2026, 2:20 pm
Purulia | স্টেশনের লিফট বিভ্রাট! ৩ ঘন্টা ভেতরে আটকে যাত্রীরা! আতঙ্ক পুরুলিয়ার আদ্রায়
highlightKey Highlights

আজ সকাল প্রায় ৭টা নাগাদ আচমকাই যান্ত্রিক ত্রুটির কারণে আদ্রা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফট মাঝপথে আটকে যায়।


স্টেশনের লিফটে উঠতেই বিপত্তি। যান্ত্রিক ত্রুটির কারণে ৩ ঘন্টা আটকে থাকতে হলো যাত্রীদের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আদ্রা স্টেশনে। সূত্র্রের খবর, এদিন সকাল ৭টা নাগাদ আদ্রা স্টেশনের ৩ ও ৪ নম্বর প্ল্যাটফর্মের লিফট মাঝপথে আটকে যায়। সেই সময়ে লিফটের ভিতরে ছিলেন একটি শিশু-সহ একাধিক মহিলা যাত্রী। অনেকক্ষন দরজা না খোলায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল প্রশাসনের আধিকারিক এবং আদ্রা RPF-এর জওয়ানেরা। তিন ঘন্টার দীর্ঘ প্রচেষ্টার পর লিফট খুলে যাত্রীদের বের করে আনা সম্ভব হয়। এই ঘটনার স্টেশনে যাত্রীসুরক্ষা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File