Puri Stampede | রথযাত্রার ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু ২ পুণ্যার্থীর, পুরীতে অসুস্থ শতাধিক!
Friday, July 17 2026, 5:02 am

Key Highlightsওড়িশা সরকার জানিয়েছে, ভিড় ও হুড়োহুড়ির জেরে অসুস্থ হয়ে ১০০-রও বেশি পূর্ণ্যার্থীকে পুরী জেলা হাসপাতালে (Puri Hospital) ভর্তি করা হয়েছে।
রথযাত্রায় পুরীতে অঘটন। বৃহস্পতিবার দুপুরের দিকে রথযাত্রা উপলক্ষে বড়া দণ্ড অর্থাৎ গ্র্যান্ড রোডে উপচে পড়া ভিড় ছিল। ৮ থেকে ৯ লক্ষ ভক্ত রথযাত্রা দেখতে পুরীতে উপস্থিত হয়েছিলেন। টানা বৃষ্টি, খারাপ আবহাওয়াও উপেক্ষা করে পথে নেমেছিলেন পুণ্যার্থীরা। জগন্নাথ দেবের রথের রশি টানতে গিয়ে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে দুই পূর্ণ্যার্থীর। তদের মধ্যে একজনের বয়স ৬০ বছর, অন্যজনের বয়স ৩৫ বছর। ১০০-রও বেশি পূর্ণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছেন। প্রশাসন জানিয়েছে, সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।


