Puri Rath Yatra 2026 | রথযাত্রায় ত্রিস্তরীয় নিরাপত্তা, স্থল-জল-আকাশপথে চলবে নজরদারি, পুরীতে তৎপর প্রশাসন
Wednesday, July 8 2026, 2:43 pm

Key Highlightsস্থল, জল ও আকাশপথ নজরদারি-সহ বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আকাশপথে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে।
প্রতি বছরের মতো এবারও আষাঢ় মাসে পুরীতে মহাসমারোহে পালিত হবে জগন্নাথদেবের মহোৎসব। পঞ্জিকা মতে এবারের রথযাত্রা পড়েছে আগামী ১৬ জুন। রথযাত্রা উপলক্ষ্যে গুরত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাপনায়। প্রশাসন সূত্রে খবর, পুলিশ, আধাসেনা, নৌবাহিনী-সহ সবকটি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে ওড়িশায়। মোতায়েন করা হচ্ছে ১২০০ পুলিশকর্মী। স্থল, জল ও আকাশপথ নজরদারি-সহ বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আকাশপথে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হবে। পাশাপাশি বিপজ্জনক ড্রোন-প্রতিরোধী ব্যবস্থাও রাখা হয়েছে।
- Related topics -
- দেশ
- ওড়িশা
- পুরী
- রথযাত্রা
- উল্টো রথ
- নিরাপত্তাবাহিনী
- নিরাপত্তা
- নিরাপত্তারক্ষী
- কেন্দ্রীয় নিরাপত্তা
- পুলিশি নিরাপত্তা


