Purba Medinipur | তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার ১ কোটি টাকা! ভোটের আগে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে

Saturday, April 18 2026, 3:38 pm
Purba Medinipur | তৃণমূল নেতার গাড়ি থেকে উদ্ধার ১ কোটি টাকা! ভোটের আগে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুরে
highlightKey Highlights

তমলুকের তৃণমূল নেতা এবং তমলুক ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির গাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ এক কোটি টাকা।


আগামী ২৩শে এপ্রিল বঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ। কমিশনের নির্দেশে নাকা চেকিং চলছে সমস্ত সড়কে। এদিন তমলুকের নিমতৌড়ি ময়না রাজ্য সড়কের নিকাশি বাস স্ট্যান্ডের কাছে পুলিশের নাকা চেকিং চলছিল। চেকিং চলাকালীন তমলুকের তৃণমূল নেতা এবং তমলুক ঘাটাল সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান গোপাল চন্দ্র মাইতির গাড়ি থেকে নগদ এক কোটি টাকা উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, টাকা বাজেয়াপ্ত করে আয়কর দফতরকে খবর দেওয়া হয়েছে। তৃণমূল নেতার দাবি, এটি সমবায় সমিতির টাকা। বৈধ কাগজপত্র রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File