Punjab Government | মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্যের ঘোষণা, লক্ষীর ভান্ডারের আদলে প্রকল্প আনছে পাঞ্জাব সরকার

Sunday, March 8 2026, 1:47 pm
Punjab Government | মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্যের ঘোষণা, লক্ষীর ভান্ডারের আদলে প্রকল্প আনছে পাঞ্জাব সরকার
highlightKey Highlights

শনিবার পাঞ্জাবের বিধানসভায় বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী হরপাল সিং চিমা ঘোষণা করেন ‘Mukh Mantri Mawan Dhian Satikar Yojana’।


লক্ষীর ভান্ডারের আদলে পাঞ্জাবেও মহিলাদের মাসে মাসে আর্থিক সাহায্যের ঘোষণা করল আম আদমি পার্টির (AAP) সরকার। শনিবার পাঞ্জাবের বিধানসভায় বাজেট চলাকালীন ‘Mukh Mantri Mawan Dhian Satikar Yojana’ প্রকল্পের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী হরপাল সিং চিমা। এই প্রকল্পের মাধ্যমে ১৮ বছরের উর্দ্ধে থাকা মহিলারা এ বার থেকে মাসে ১,০০০ টাকা করে পাবেন। তফসিলি জাতির মহিলারা মাসে পাবেন ১,৫০০ টাকা করে। যে মহিলাদের নাম অন্যান্য সামাজিক প্রকল্পে নথিভুক্ত রয়েছে ও আর্থিক সাহায্য পান, তাঁরাও এই প্রকল্পের আওতায় মাসে মাসে টাকা পাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File