Punjab Blast | অমৃতসর-জলন্ধরের BSF-এর দপ্তরে জঙ্গি হামলা, একের পর এক বিস্ফোরণে কাঁপলো ক্যাম্প
Wednesday, May 6 2026, 6:08 am

Key Highlightsগোটা রাজ্যে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি শুরু হয়েছে নজরদারি। পাক সীমান্তবর্তী পাঞ্জাবে এহেন ঘটনার সন্ত্রাসবাদের গন্ধ পাচ্ছে গোয়েন্দা বিভাগ।
মঙ্গবার সন্ধ্যায় জলন্ধরের বিএসএফ চকে বিএসএফের সদর দপ্তরের কাছে ব্যস্ত এলাকায় পার্ক করা একটি স্কুটারে বিস্ফোরণ হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কয়েকঘন্টা পরেই গভীর রাতে অমৃতসরের খাসা এলাকায় বিএসএফ ক্যাম্পের পাশে এক সেনা শিবিরের বাইরে বিস্ফোরণ ঘটানো হয়। প্রাথমিক তদন্তে খবর, রাতে সেনা ক্যাম্প লক্ষ করে গ্রেনেড ছোড়ে মোটরসাইকেলে চেপে আসা এক সন্দেহভাজন। জায়গাটি আটারি-ওয়াঘা বর্ডার থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। এই ঘটনায় পাক সন্ত্রাসবাদের আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ।


