Pune Murder | কেতনকে হত্যার ৪ মাস আগে বিয়ে করেন সিয়া-চেতন! সেজন্যেই খুন? পুণে কাণ্ডে নয়া মোড়

Tuesday, July 7 2026, 4:59 pm
Pune Murder | কেতনকে হত্যার ৪ মাস আগে বিয়ে করেন সিয়া-চেতন! সেজন্যেই খুন? পুণে কাণ্ডে নয়া মোড়
highlightKey Highlights

পুণের কেল্লায় হত্যাকাণ্ডে (Pune Murder Case) নয়া মোড়। কেতন অগরওয়ালের সঙ্গে বাগদান হওয়ার পরে গোপনে বিয়ে করেন সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরী।


পুনের লোহাগড় দুর্গে ব্যবসায়ী কেতন আগরওয়ালের হত্যা কান্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এবার এই মামলার তদন্তে নয়া মোড়। পুলিশ সূত্রে খবর, সিয়া গোয়েল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীর হোয়াটসঅ্যাপ কথোপকথন ঘেঁটে জানা গিয়েছে, হত্যাকাণ্ডের চার মাসে আগে বিয়ে করেন সিয়া ও চেতন। কেতনের পরিবার এই বিয়ে সম্পর্কে জানতে পারেনি। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের শংসাপত্রের খোঁজ করছে পুলিশ। সূত্রের খবর, বিয়ের পর ইনস্টাগ্রামে গলায় মালা পরা ছবিও পোস্ট করেছিলেন সিয়া। পরে যা মুছে দেওয়া হয়। পুলিশ সেই ছবি পুনরুদ্ধারের চেষ্টা করছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File