Weather Update | পুজোর আগে স্বস্তি, কাটছে বৃষ্টির দাপট! কী আপডেট দিলো আবহাওয়া দফতর?
Tuesday, September 29 2026, 10:13 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই।
রাজ্যে কাটতে চলেছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আর কোনো সম্ভাবনা নেই। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত রোদ ঝলমলে ও পরিষ্কার। এর ফলে মণ্ডপ সাজানো ও পুজোর প্রস্তুতির কাজ দ্রুত এগিয়ে চলেছে। তবে স্বস্তির খবরের মাঝেও পুরোপুরি রেহাই মিলছে না। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তি বহাল থাকবে। কলকাতার কিছু জায়গায় বিকেলের দিকে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস থাকলেও কোথাও ভারী বৃষ্টির আশঙ্কা নেই।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর


