Puducherry | নয়া মুখ্যমন্ত্রী পুদুচেরিতেও! রাজ্যের দায়ভার এন. রঙ্গস্বামীর হাতে সমর্পণ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর

Sunday, May 10 2026, 5:16 am
Puducherry | নয়া মুখ্যমন্ত্রী পুদুচেরিতেও! রাজ্যের দায়ভার এন. রঙ্গস্বামীর হাতে সমর্পণ প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর
highlightKey Highlights

পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন. রঙ্গস্বামীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


গত ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ৪ই মে ফল ঘোষণা হয়েছে সে রাজ্যে। শনিবার এন. রঙ্গস্বামীকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে. কৈলাশনাথন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে এন. রঙ্গস্বামীকে আনুষ্ঠানিক ভাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৩ মে পঞ্চমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন রঙ্গস্বামী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, শপথ নেওয়ার দিন থেকেই তাঁর নিয়োগ কার্যকর হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File