Calcutta HC | গুন্ডাদমন আইনে স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের!
Monday, July 13 2026, 12:26 pm

Key Highlightsরাজ্যের গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা।
১৩ জুলাই, সোমবার থেকেই রাজ্যে গুন্ডাদমন আইন লাগু হওয়ার কথা। গত শুক্রবারই বহরমপুরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন যে, বিধানসভায় গুন্ডাদমন বিল পাস হওয়ার পরে তাতে রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। তবে রাজ্যের গুন্ডা দমন আইনের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হলো জনস্বার্থ মামলা। সোমবার মামলা দায়ের করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের। মামলা দায়ের করার পরেই শুনানি হবে জানিয়ে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কলকাতা হাইকোর্ট
- জনস্বার্থ মামলা


