PSC | সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি মেটাতে চুক্তিভিত্তিক ২ হাজার নিয়োগ! জানালো স্বাস্থ্য দপ্তর

Thursday, November 12 2026, 3:39 pm
PSC | সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি মেটাতে চুক্তিভিত্তিক ২ হাজার নিয়োগ! জানালো স্বাস্থ্য দপ্তর
highlightKey Highlights

পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-র দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা না করে আপাতত চুক্তির ভিত্তিতে প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর।


সরকারি হাসপাতালে চিকিৎসকের ঘাটতি নিয়ে বহুদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল। সমস্যা মেটাতে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-র দীর্ঘ নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার অপেক্ষা না করে চুক্তির ভিত্তিতে প্রায় দু’হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দপ্তর। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই নিয়োগ হবে আঞ্চলিক ভিত্তিতে। কলকাতার চিকিৎসকদের উত্তরবঙ্গে গিয়ে কাজ করতে হবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমাঞ্চলের চুক্তিভিত্তিক চিকিৎসকরাও নিজের এলাকাতেই নিয়োগ পাবেন। তিনি আরও জানিয়েছেন, চুক্তিতে নিযুক্ত চিকিৎসকরা সরকারি ও বেসরকারি, দুই ক্ষেত্রেই কাজ করতে পারবেন। বেতন ও কাজের দায়িত্ব ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File