PSC Result Out | পুজোর আগেই PSC Miscellaneous 2023-এর ফলপ্রকাশ, আরও দুটি পরীক্ষার রেজাল্ট আউট সংসদের
Wednesday, October 14 2026, 2:27 pm

Key HighlightsPSC Miscellaneous Services Recruitment Examination 2023 (পিএসসি মিসলেনিয়াস সার্ভিস ২০২৩-এর লিখিত পরীক্ষার ফল বেরোল।
চাকরিপ্রার্থীদের জন্যে সুখবর। পুজো আগেই PSC Miscellaneous Services Recruitment Examination 2023 (পিএসসি মিসলেনিয়াস সার্ভিস ২০২৩-এর লিখিত পরীক্ষার ফল বেরোল। ১৪ই অক্টোবর সংশ্লিষ্ট ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বিভিন্ন ক্যাটিগরির ২৮৩৪ জনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কাট অফ মার্কস: আনরিজ়ার্ভড: ২৩৭, EWS: ২০২, OBC: ২২২, তফসিলি জাতি: ১৮৮, তফসিলি উপজাতি: ১৮২, PwBD (আনরিজ়ার্ভড): ১৩৫, PwBD (তফসিলি জাতি): ১১৮, MSP (স্পোর্টস পার্সন ক্যাটিগরি): ২০১। আজ WBCS Exe 2023 পরীক্ষার গ্রুপ ডি পদে ২৭ জনকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। PSC-এর নেওয়া ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার (WB Judicial Service prelim 2024)-এর রেজ়াল্টও বেরিয়েছে আজ। ৪৯৩ জন প্রার্থীকে মূল লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে।


