France | ফ্রান্সে স্কুলের বেহাল দশার প্রতিবাদ, বিক্ষোভে উত্তপ্ত প্যারিস!

Key Highlightsশ্রেণিকক্ষের জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষক সংকটের জেরে ফুঁসছে ফ্রান্স।
শ্রেণিকক্ষের জরাজীর্ণ অবস্থা, অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষক সংকটের জেরে ফুঁসছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির অন্তত ৪০টি শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। আন্দোলন দমনে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে প্যারিসের একটি হাই স্কুলে শিক্ষক সংকটের জেরে এই আন্দোলনের সূত্রপাত হয়। বর্তমানে তা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিগত দুই সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে প্রায় ৩ লক্ষ পড়ুয়া রাজপথে নেমে এসেছে। ফরাসি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আন্দোলনের কারণে দেশের অন্তত ৯০০টি স্কুল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। বিক্ষোভের জেরে এখনও পর্যন্ত ২১৫ জন পড়ুয়া, ৮৫ জন স্কুলকর্মী এবং ৪৩ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ করায় প্রায় ৫০০ জন প্রতিবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু একে দশকের সবচেয়ে বড় স্কুল সংকট বলে অভিহিত করেছেন।
- Related topics -
- আন্তর্জাতিক
- ফ্রান্স
- প্যারিস
- বিক্ষোভ


