Death Penalty | ফাঁসি নয়, মৃত্যুদণ্ড ইঞ্জেকশন-গুলিতে করার প্রস্তাব, আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!

Tuesday, August 18 2026, 1:43 pm
Death Penalty | ফাঁসি নয়, মৃত্যুদণ্ড ইঞ্জেকশন-গুলিতে করার প্রস্তাব,  আর্জি খারিজ সুপ্রিম কোর্টের!
highlightKey Highlights

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যন্ত্রণা কমানো এবং তাঁর মর্যাদা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনও বিকল্প পদ্ধতি চালু করা হবে না, সাফ জানালো সুপ্রিম কোর্ট।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির যন্ত্রণা কমানো এবং তাঁর মর্যাদা রক্ষার জন্য মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কোনও বিকল্প পদ্ধতি চালু করা হবে না, সাফ জানালো সুপ্রিম কোর্ট।সেক্ষেত্রে, আপাতত ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ফাঁসিই বহাল থাকল। সম্প্রতি, আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। ওই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতিতে ফাঁসির পরিবর্তে প্রাণঘাতী ইঞ্জেকশন, গুলি করে মৃত্যুদণ্ড, ইলেকট্রিক চেয়ার-এর মতো কম যন্ত্রণাদায়ক পদ্ধতির প্রস্তাব দেওয়া হয়েছিল। আজ সেই সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে। তাদের পর্যবেক্ষণ, এই রায় ভবিষ্যতের সমস্ত সম্ভাবনা বন্ধ করে দিচ্ছে না। বিকল্প পদ্ধতি নিয়ে ভবিষ্যতে যদি শক্তিশালী বৈজ্ঞানিক, চিকিৎসা সংক্রান্ত বা বাস্তব তথ্য-প্রমাণ সামনে আসে, তাহলে বিষয়টি ফের সাংবিধানিকভাবে পর্যালোচনা করা যেতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File