Kolkata | কলকাতায় লেনিন সরণি, বিশ্ব বাংলা সরণি-সহ ১৬ রাস্তার নাম বদলের প্রস্তাব!
Sunday, November 29 2026, 11:30 am

Key Highlightsকলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব পেয়েছে রাজ্য গঠিত কমিটি।
কলকাতার একাধিক রাস্তার নাম পরিবর্তনের প্রস্তাব পেয়েছে রাজ্য গঠিত কমিটি। লেনিন সরণি, চৌরঙ্গি রোড, হো চি মিন সরণি, কার্ল মার্কস সরণি, বিশ্ব বাংলা সরণি, পার্ক সার্কাস ও রাসবিহারী কানেক্টর-সহ ১৬টি রাস্তার নাম নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রদীপ্ত মহারাজ। এই প্রস্তাব যাবে রাজ্য বিধানসভায়। তথাগত রায় জানান, পুরনো নামের ইতিহাস খতিয়ে দেখতে পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ৯ ডিসেম্বর ফের বৈঠক হবে। যেকোনও নামেই বিতর্ক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সুরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে গোপাল মুখার্জি রোড হওয়ার পরই এই কমিটি গঠিত হয়েছিল।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য সরকার
- লেনিন সরণি


