Kolkata | যাদবপুরে ১৫, টালিগঞ্জে ১৪, বেলেঘাটায় ১২! কলকাতা ভেঙে ২০৯ ওয়ার্ড তৈরির প্রস্তাব, কোথায় কত বাড়ছে?

Thursday, August 6 2026, 12:58 pm
Kolkata | যাদবপুরে ১৫, টালিগঞ্জে ১৪, বেলেঘাটায় ১২! কলকাতা ভেঙে ২০৯ ওয়ার্ড তৈরির প্রস্তাব, কোথায় কত বাড়ছে?
highlightKey Highlights

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন আগামী ডিসেম্বরে ভোটের আগেই কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কথা।


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন আগামী ডিসেম্বরে ভোটের আগেই কলকাতা পুরনিগমের আসন পুনর্বিন্যাসের কথা। তবে সূত্রের খবর, কোনও তাড়াহুড়ো করে নয়, শহরকে ছোট ছোট ওয়ার্ডে ভাঙার কাজ সময় নিয়ে, নিয়ম মেনেই করা হবে। জানা যাচ্ছে, কলকাতার ওয়ার্ড বিন্যাস নিয়ে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে। ১৪৪ থেকে ৬৫টি ওয়ার্ড বাড়িয়ে ২০৯ টি ওয়ার্ড তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। কসবা বিধানসভা ৬টি ওয়ার্ড থেকে বেড়ে ১৭টি, যাদবপুরে ১০ থেকে ওয়ার্ড বেড়ে ১৬টি, টালিগঞ্জে ওয়ার্ড সংখ্যা ৯ থেকে বেড়ে ১৪টি, বেহালা পূর্বে ১১ থেকে ১৬টি ,বেহালা পশ্চিমে ১০ থেকে ১৭টি, মেটিয়াবুরুজে ৬ থেকে ৮টি, কলকাতা পোর্টে ৬ থেকে ১১টি, বালিগঞ্জে ৭ থেকে ১২টি,এন্টালিতে ৫ থেকে বাড়িয়ে ১১টি, বেলেঘাটায় ৬ থেকে ১২টি, মানিকতলায় ৬ থেকে ১১টি এবং কাশীপুর-বেলগাছিয়ায় ৬ থেকে ১১টি ওয়ার্ড করার প্রস্তাব দেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File