Howrah Station | হাওড়া স্টেশনে বিমানবন্দরের আদলে আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল, রেলমন্ত্রীর কাছে দেওয়া হলো প্রস্তাব!

Tuesday, June 9 2026, 8:41 am
Howrah Station | হাওড়া স্টেশনে বিমানবন্দরের আদলে আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল, রেলমন্ত্রীর কাছে দেওয়া হলো প্রস্তাব!
highlightKey Highlights

দেশের অন্যতম ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী হাওড়া রেলস্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে নতুন উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে।


প্রতিদিন শয়ে শয়ে মানুষ যাতায়াত করেন হাওড়া রেলস্টেশনের মাধ্যমে। এবার দেশের সেই অন্যতম ব্যস্ততম এবং ঐতিহ্যবাহী রেলস্টেশনকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তুলতে নতুন উদ্যোগের প্রস্তাব দেওয়া হয়েছে। হাওড়া স্টেশন চত্বরে বিমানবন্দরের আদলে আন্তর্জাতিক মানের বাস ও ট্যাক্সি টার্মিনাল তৈরির প্রস্তাব রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে তুলে ধরেছেন উত্তর হাওড়ার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উমেশ রাই। প্রস্তাব অনুযায়ী, গঙ্গার ঘাট থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত বিস্তৃত এলাকায় একটি আধুনিক পরিবহণ কেন্দ্র গড়ে তোলা হবে।  হাওড়া স্টেশন থেকে বেরিয়েই যাত্রীরা চলন্ত সিঁড়ি ও স্কাইওয়াকের মাধ্যমে সরাসরি বাসস্ট্যান্ড ও ট্যাক্সি টার্মিনালে পৌঁছতে পারবেন। বিমানবন্দরের মতো নিরবচ্ছিন্ন ও সুশৃঙ্খল যাত্রী পরিষেবা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File