IIT Bombay | পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় বম্বে আইআইটিতে অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, চাওয়া হলো ক্ষমাও!

Monday, September 21 2026, 12:55 pm
IIT Bombay | পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় বম্বে আইআইটিতে অভিযুক্ত অধ্যাপক সাসপেন্ড, চাওয়া হলো ক্ষমাও!
highlightKey Highlights

অধ্যাপকের জাতিবিদ্বেষী কটাক্ষ ও মানসিক নির্যাতনের জেরে আইআইটি বম্বে-র ছাত্র সাহিল ওয়াকোড়ের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লাকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ।


অধ্যাপকের জাতিবিদ্বেষী কটাক্ষ ও মানসিক নির্যাতনের জেরে আইআইটি বম্বে-র ছাত্র সাহিল ওয়াকোড়ের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত অধ্যাপক সূর্যনারায়ণ দুল্লাকে সাসপেন্ড করল কর্তৃপক্ষ। সাহিলের বাবা-মায়ের এফআইআরের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি আইআইটি কর্তৃপক্ষ তাদের পূর্ববর্তী মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহারের অভিযোগে সাহিলকে সাসপেন্ড করার হুমকি এবং জাতি পরিচয় তুলে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে ওই অধ্যাপকের বিরুদ্ধে। পরিবারের দাবি, গত তিন মাস ধরে সাহিলের ওপর মানসিক নির্যাতন চলছিল। ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে আইআইটি কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়া চলাকালীন এই বিষয়ে মন্তব্য করা অনুচিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File