Indian Army | সেনাবাহিনীর জন্য বিশেষ সামরিক যান BVS 10 Sindhu-র উৎপাদন শুরু!

Friday, October 30 2026, 3:49 pm
Indian Army | সেনাবাহিনীর জন্য বিশেষ সামরিক যান BVS 10 Sindhu-র উৎপাদন শুরু!
highlightKey Highlights

লাদাখের তুষারাবৃত উচ্চ পার্বত্য অঞ্চল থেকে কচ্ছের উত্তপ্ত মরুভূমির মতো চরম প্রতিকূল পরিবেশে সেনার শক্তি বাড়াতে বিশেষ সামরিক যান 'BVS 10 Sindhu' অল-টেরেন ভেহিকল-এর উৎপাদন শুরু করল Larsen & Toubro এবং BAE Systems।


লাদাখের তুষারাবৃত উচ্চ পার্বত্য অঞ্চল থেকে কচ্ছের উত্তপ্ত মরুভূমির মতো চরম প্রতিকূল পরিবেশে সেনার শক্তি বাড়াতে বিশেষ সামরিক যান 'BVS 10 Sindhu' অল-টেরেন ভেহিকল-এর উৎপাদন শুরু করল Larsen & Toubro এবং BAE Systems। গুজরাটের হাজিরায় শুরু হওয়া এই প্রকল্পে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই ১৮টি যানের বরাত দিয়েছে। মাইনাস ৫৫ ডিগ্রি ঠান্ডা থেকে ৫৫ ডিগ্রি তাপমাত্রার লবণাক্ত জলাভূমি বা বরফে সমানভাবে কার্যকরী এই যান সৈন্য পরিবহণ ও রসদ সরবরাহে বিশেষ ভূমিকা নেবে। দুর্গম ভূখণ্ডে গতিশীলতা বাড়াতে সক্ষম এই যানের অন্তর্ভুক্তি দেশের প্রতিরক্ষা উৎপাদনে এক বড় পদক্ষেপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File