Rahul Arunodoy Banerjee | এবার তালসারিতে শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে FIR দায়ের করলেন প্রিয়াঙ্কা!
Sunday, April 5 2026, 12:09 pm

Key Highlightsএবার দ্বিতীয় দফায় ওড়িশায় তালসারি থানায় FIR দায়ের করেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।
গত ২৯ মার্চ তালসারিতে সমুদ্রের জলে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এরপরই লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা নাকি পুলিশের কোনও আগাম অনুমতি ছাড়াই সেই বিপদসঙ্কুল এলাকায় শুটিং চালাচ্ছিল। ইতিমধ্যেই ‘ম্যাজিক মোমেন্টস’-এর ডিরেক্টর শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ অন্যান্যদের বিরুদ্ধে শনিবার রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এবার দ্বিতীয় দফায় ওড়িশায় তালসারি থানায় FIR দায়ের করেন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার।


