Chhattisgarh | ছত্তিশগড়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, দুর্ঘটনায় মৃত্যু ২জনের!

Monday, April 20 2026, 1:27 pm
Chhattisgarh | ছত্তিশগড়ে ভেঙে পড়ল প্রাইভেট জেট, দুর্ঘটনায় মৃত্যু ২জনের!
highlightKey Highlights

সোমবার ছত্তিসগড়ের জশপুর জেলার নারায়ণপুর থানা এলাকার খুরাসাগড়হা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে ভেঙে পরে একটি প্রাইভেট জেট।


ছত্তিশগড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা! সোমবার ছত্তিসগড়ের জশপুর জেলার নারায়ণপুর থানা এলাকার খুরাসাগড়হা গ্রামের কাছে রাতনপাহলি জঙ্গলে ভেঙে পরে একটি প্রাইভেট জেট। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় জেটের পাইলট ও কো-পাইলটের মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য বলছে, দুর্ঘটনার সময়ে বিমানটি খুব নীচু দিয়ে উড়ছিল। মাটি থেকে মাত্র ৩০ ফুট ওপরে ওড়ার সময়েই একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় প্রাইভেট জেটটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। দুর্ঘটনাগ্রস্ত জেটটিতে মোট কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File