Fort William Accident | পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা, ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত ৩ স্কুল পড়ুয়া!

Monday, June 29 2026, 7:18 am
Fort William Accident | পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কা, ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনায় আহত ৩  স্কুল পড়ুয়া!
highlightKey Highlights

সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কায় আহত ৩ স্কুল পড়ুয়া।


সোমবার সকালে ফোর্ট উইলিয়ামের সামনে ভয়ঙ্কর দুর্ঘটনা। পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির ধাক্কায় আহত ৩ স্কুল পড়ুয়া। আহত পুলকারের চালকও। পুলিশ সূত্রে খবর, রেড রোডের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি এসে JN আইল্যান্ডের কাছে পার্কস্ট্রিটগামী পুলকারে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার সময় পুলকারেরে ভিতরে ৮-১০ জন স্কুল পড়ুয়া ছিল। অভিঘাত এতটাই বেশি ছিল যে পুলকারের সামনের অংশ ও দরজা একেবারে দুমড়ে মুছড়ে গিয়েছে। উইন্ড গ্লাস ভেঙে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, প্রাইভেট গাড়িটির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। ধাক্কায় পুলকারটি রীতিমতো পাল্টি হয়ে যায়। ইতিমধ্যে প্রাইভেট গাড়িটিকে আটক করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File