Bus Fare | বাড়বে বেসরকারি বাসের ভাড়া, সম্মতি দিলেন পরিবহণমন্ত্রী, শুরু সার্ভে
Wednesday, November 25 2026, 4:43 am

Key Highlightsপশ্চিমবঙ্গে কি বাড়তে চলেছে বেসরকারি বাসের ভাড়া? বাস মালিকদের ভাড়া বৃদ্ধির দাবিতে সায় পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের।
বাসমালিকদের বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির দাবিতে সায় দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। অর্জুন সিংয়ের কথায়, ‘যদি ভালো পরিষেবা দিতে হয়, তাহলে বাস ভাড়া বাড়ানো উচিত বলে আমার মত। আমাদের দফতর বেসরকারি বাস মালিকদের ভাড়া বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে সার্ভে শুরু করেছে। তবে কতটা বাস ভাড়া বাড়বে তা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই ঠিক করা হবে।’ পরিবহণ মন্ত্রী অর্জুন সিং জানান, ‘বেসরকারি বাস মালিকদের এও প্রস্তাব দিয়েছি, আপনারা এসি বাসও পথে নামান ,ভালো আয় হবে। আপনারা আপনাদের বাস সরকারকে দিন, আমাদের চালক-কন্ডাক্টর সেই বাস চালাবে জয়েন্ট ভেনচারে। কিলোমিটার হিসেবে মালিকদের ন্যায্য টাকা দিয়ে দেবে সরকার।’
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বাস ভাড়া
- বাস যাত্রী
- বৈদ্যুতিক বাস
- পরিবহন মন্ত্রক
- পরিবহনমন্ত্রী
- পরিবহন
- পরিবহন দফতর
- পরিবহন দপ্তর
- অর্জুন সিং


