Prince William and Kate Middleton | স্বপ্ননগরী মুম্বইয়ে ব্রিটেনের যুবরাজ-যুবরানি উইলিয়াম ও কেট! সফরে কাজিরাঙা থেকে ‘গলি ক্রিকেট’

Sunday, November 15 2026, 3:15 pm
Prince William and Kate Middleton | স্বপ্ননগরী মুম্বইয়ে ব্রিটেনের যুবরাজ-যুবরানি উইলিয়াম ও কেট! সফরে কাজিরাঙা থেকে ‘গলি ক্রিকেট’
highlightKey Highlights

বাণিজ্য নগরীর গলি ক্রিকেট, গণপরিবহণ এবং ভারতীয় চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত একাধিক কর্মসূচিতে যোগ দেবেন তাঁরা।


১৬ থেকে ১৮ নভেম্বর ভারত সফরে আসছেন ব্রিটেনের যুবরাজ উইলিয়াম এবং ওয়েলসের যুবরানি ক্যাথরিন (কেট)। মুম্বইয়ে ‘আর্থশট প্রাইজ’ সম্মেলনে অংশগ্রহণ করবেন তাঁরা। সূত্রের খবর, ভারত সফরের প্রথম দিন তাঁরা গলি ক্রিকেট খেলবেন এবং মুম্বইয়ের মেট্রো রেলে সফর করে পরিবেশবান্ধব গণপরিবহণের গুরুত্ব তুলে ধরবেন। এছাড়া, ‘মিউজিয়াম অফ সলিউশনস’-এ শিশুদের পুরস্কার বিতরণী এবং ‘আর্থশট প্রাইজ অ্যাওয়ার্ডস নাইট’-এও উপস্থিত থাকবেন তাঁরা। বুধবার ঐতিহ্যবাহী হস্তশিল্পের সঙ্গে যুক্ত একটি প্রতিষ্ঠানে যাবেন রাজদম্পতি। ঘুরে দেখবেন মুম্বইয়ের এক হাসপাতালও। সফরের শেষে দিল্লি ও অসমে যাওয়ার পরিকল্পনা রয়েছে। অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে যেতে পারেন রাজদম্পতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File