Narendra Modi | আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

Saturday, April 18 2026, 9:27 am
Narendra Modi | আজ রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!
highlightKey Highlights

আজ, শনিবার রাত ৮টা বেজে ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


আজ, শনিবার রাত ৮টা বেজে ৩০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য এখনও দেয়নি PMO। তবে একাধিক ইস্যু নিয়ে জল্পনা শোনা যাচ্ছে। মহিলা সংরক্ষণ আইন সংসদে ব্যর্থ হওয়ার পর, সে নিয়ে কোনও বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। কোনও অর্ডিন্যান্স এনে মহিলা সংরক্ষণ কার্যকর করার কথা ভাবা হতে পারে, অথবা মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানির সংকট নিয়ে বড় কোনও ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। বাংলা ও তামিলনাড়ুর ভোটের মুখে জাতির উদ্দেশ্যে কী বড় ঘোষণা করবেন প্রধানমন্ত্রী, সে দিকে নজর গোটা দেশের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File