PM Modi | "মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান"-নারী দিবসের বক্তব্যে মমতাকে বিঁধলেন মোদী

Sunday, March 8 2026, 5:22 pm
PM Modi | "মহিলা রাষ্ট্রপতিকে চরম অপমান"-নারী দিবসের বক্তব্যে মমতাকে বিঁধলেন মোদী
highlightKey Highlights

দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে অপমান করা হয়েছে বলে শনিবারই সুর চড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।


শনিতে রাজ্যে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁকে স্বাগত জানাতে মুখ্যমন্ত্রী বা কোনও মন্ত্রী উপস্থিত ছিলেন না, যা নিয়ে অভিযোগ তোলেন খোদ রাষ্ট্রপতি। রবিবার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ বিষয়ে সুর চড়ান প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হচ্ছে। আর ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চরম অপমান করেছেন। দ্রৌপদী মুর্মু আদিবাসীদের উৎসবে সামিল হতে বাংলায় গিয়েছিলেন। কিন্তু তৃণমূল সাঁওতালদের অপমান করেছে, রাষ্ট্রপতিকে অপমান করেছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File