PM Modi | ফের জেন-জ়িদের জন্য ভিডিও বার্তা পোস্ট প্রধানমন্ত্রীর, কী বলেন মোদী?

Key Highlightsশুক্রবার রাত ১১টা নাগাদ ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস।
নিট কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছেন পড়ুয়ারা। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছেন যুবক-যুবতীরা। তাদের জন্য বিশেষ বার্তা দিতে বৃহস্পতিবার মাঝরাতে রিল পোস্ট করেন প্রধানমন্ত্রী। সেই ভিডিয়োয় ব্যাপক সাড়া মেলে। এবার ফের ভিডিয়ো পোস্ট করেই যুবসমাজকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার রাত ১১টা নাগাদ ভিডিয়ো পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস। গতকাল রাতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পেয়েছিলাম। আমার পোস্ট করা ভিডিয়োয় যেভাবে প্রতিক্রিয়া পেয়েছি এবং ইতিবাচক পরামর্শ মিলেছে, তার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের ভালোবাসা জারি থাকবে এবং আমাদের সম্পর্ক আরও মজবুত হবে। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস।”প্রধানমন্ত্রীর এই ভিডিয়োও ব্যাপক সাড়া পেয়েছে সোশ্যাল মি়ডিয়ায়। পোস্ট করার মাত্র আট মিনিটের মধ্যেই আড়াই মিলিয়ন অর্থাৎ ২৫ লক্ষ ভিউ পায়। ইন্সটাগ্রামে মাত্র ২০ মিনিটেই ১ মিলিয়ন লাইক পড়ে।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রধানমন্ত্রী
- নরেন্দ্র মোদি
- সোশ্যাল মিডিয়া


