PM Modi | সেশেলস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ কর্মসূচির পাশাপাশি সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর সঙ্গে!

Saturday, June 27 2026, 5:48 am
PM Modi | সেশেলস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিশেষ কর্মসূচির পাশাপাশি সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণীর সঙ্গে!
highlightKey Highlights

আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত এই সেশেলস সফরে নানা কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে এক বিশেষ কর্মসূচিও।


সেশেলস সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত এই সেশেলস সফরে নানা কূটনৈতিক কর্মসূচির পাশাপাশি রয়েছে এক বিশেষ কর্মসূচিও। এই সফরে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হবে সেশেলস-এর প্রেসিডেন্ট প্যাট্রিক হারমিনির। দুই দেশের সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তাঁরা। সেশেলস-এর জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপনেও অংশ নেবেন মোদি। ওই অনুষ্ঠানে ভারতীয় সেনার এক বিশেষ দল এবং ভারতীয় নৌসেনার দু’টি যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে। সেইসঙ্গে মোদি সাক্ষাৎ করবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী জোনাথনের সঙ্গে। সে আলড্যাবরা প্রজাতির দানব কচ্ছপ। মনে করা হয়, তার বয়স ১৯৪ বছর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File