Narendra Modi | আরও দৃঢ় হবে ভারত-নিউজিল্যান্ডের বন্ধুত্ব, প্রথমবার এই দেশে পা রাখবেন PM মোদী!

Thursday, July 9 2026, 12:01 pm
Narendra Modi | আরও দৃঢ় হবে ভারত-নিউজিল্যান্ডের বন্ধুত্ব, প্রথমবার এই দেশে পা রাখবেন PM মোদী!
highlightKey Highlights

ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করতে চলতি সপ্তাহেই প্রথমবার সরকারি সফরে নিউজিল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


ভারত ও নিউজিল্যান্ডের সম্পর্ক আরও জোরদার করতে চলতি সপ্তাহেই প্রথমবার সরকারি সফরে নিউজিল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে চলতি বছরের এপ্রিলে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি এই সফরের অন্যতম প্রধান ভিত্তি। এই চুক্তির অর্থনৈতিক সুবিধার কথা তুলে ধরে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন জানান, নয়া দিল্লিতে ওয়েলিংটনের মোট রপ্তানির ৫৭ শতাংশ 'প্রথম দিন থেকেই শুল্কমুক্ত' হবে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, 'আমাদের ভারত বাণিজ্য চুক্তির মাধ্যমে নিউজিল্যান্ডের ব্যবসা-বাণিজ্যে জোয়ার আসতে চলেছে। আমরা ভারতে যা কিছু রপ্তানি করব, তার ৫৭ শতাংশ প্রথম দিন থেকেই শুল্কমুক্ত হবে।' জানা গিয়েছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের আমন্ত্রণে আগামী ১০ থেকে ১১ জুলাই নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু'দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File