PM Modi | নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর!

Key Highlightsকলকাতার নিউ মার্কেট থানা এলাকার হোটেলে অগ্নিকাণ্ডে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
কলকাতার নিউ মার্কেট থানা এলাকার হোটেলে অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করল প্রধানমন্ত্রীর দপ্তর। প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে পোস্ট করা ওই এক্স বার্তায় লেখা হয়েছে, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে।’দমকলের সদর দপ্তরের পাশে মির্জ়া গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ নামের হোটেলে বুধবার ভোররাতে ভয়াবহ আগুন লাগে। সেই অগ্নিকাণ্ডের পরতে পরতে উঠে আসছে অনিয়মের অভিযোগ। পাঁচতলা বিল্ডিংয়ে প্রতিটি ফ্লোরে রমরমিয়ে চলছিল তিন চারটি হোটেল। সেই হোটেলগুলিতে ন্যূনতম সুরক্ষাবিধিও মানা হয়নি। তার উপরে বেরনোর সিঁড়িও লোহার তৈরি। ফলে আগুন লাগায় গরম হয়ে যাওয়া সেই সিঁড়ি দিয়ে আর জতুগৃহ থেকে বের হতে পারেননি আবাসিকরা।
- Related topics -
- শহর কলকাতা
- নিউ মার্কেট
- অগ্নিকান্ড
- নরেন্দ্র মোদি


