Modi-Kolkata | মহালয়ায় ইডেনে মোদী, ৩০০০ ঢাকি-৬০০০ শিল্পীসহ দুর্গাপুজোর গ্র্যান্ড উদ্বোধন! থাকছে আর কী কী?

Key Highlightsইডেন থেকেই ভার্চুয়ালি কলকাতার পাঁচটি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা ২০ পর্যন্ত ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মহালয়ার দিন মেগা শো শহরে। ইডেনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের একগুচ্ছ পরিচিত মুখ। থাকবেন প্রধানমন্ত্রী মোদীও। শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে, পুলিশ কমিশনার অজয় নন্দা, পর্যটন দফতর সহ অন্যান্য দফতরের আধিকারিকরা। ছিলেন মহালয়ায় অনুষ্ঠানের দায়িত্বে থাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আধিকারিকরাও। বৈঠক শেষে খবর, ১০ অক্টোবর, বিকেল ৫টা থেকে ইডেনে শুরু হবে অনুষ্ঠান। ওই দিন সন্ধে ৭টা থেকে রাত ৮টা ২০ পর্যন্ত ইডেনে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওইদিনের অনুষ্ঠানে শান্তনু মৈত্র, শান, লগ্নজিতা (সম্ভবত), অন্তরা মিত্র, কৌশিকী চক্রবর্তী আর বাংলা ব্যান্ড ‘দোহার’ সহ ৬ হাজার শিল্পী অংশ নেবেন। ৩ হাজার ঢাকি পারফর্ম করবেন ওই অনুষ্ঠানে। রাতে ড্রোন শো আর আতসবাজি প্রদর্শনীরও ব্যবস্থা করা হয়েছে।


