Bangladesh | বাংলাদেশে পুরোহিতকে কোপাল দুষ্কৃতীরা! তারেক রহমানের শাসনকালেও অব্যাহত সংখ্যালঘু নির্যাতন!
Wednesday, July 1 2026, 12:26 pm

Key Highlightsভয়াবহ হামলার শিকার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরি।
বাংলাদেশে ফের সংখ্যালঘুর ওপর হামলা। ভয়াবহ হামলার শিকার ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরি। থিরাপুকুরপাড়ে হামলার মুখে পড়েন তিনি। তাঁকে এলোপাথারি কোপ মারা হয় বলে অভিযোগ। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, ঢাকার ওয়ারি থানার ১৫ নারিন্দা রোডে অগ্রণী ব্যাংকের সামনে আচমকাই সুভাষের উপরে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। সেই সময় তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন ওষুধ কিনতে। অতর্কিত হামলায় অচেতন হয়ে রাস্তায় পড়ে যান সুভাষ। তাঁর মানিব্যাগ ও মোবাইলও ছিনিয়ে নেয় অভিযুক্তরা। উল্লেখ্য, ইউনুস আমল থেকে বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন শুরু হয়েছিল, সেই ধারা অব্যাহত তারেক রহমানেরও শাসনকালেও। গত মার্চেই বাউল গানের আসরে হামলার অভিযোগ উঠেছিল।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- দুষ্কৃতী হামলা


