Cancer Medicine | ক্যান্সার রোগীদের জন্য বড় স্বস্তি! এক ধাক্কায় কমছে ক্যান্সারের একাধিক ওষুধের দাম!
Monday, November 9 2026, 10:00 am

Key Highlightsভারতে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি জীবনদায়ী ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে।
ভারতে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি জীবনদায়ী ওষুধের দাম উল্লেখযোগ্যভাবে কমতে চলেছে। কেন্দ্রীয় সরকারের নতুন সিদ্ধান্তে ওষুধ ব্যবসায়িক মুনাফার সর্বোচ্চ সীমা নির্ধারিত হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে কিছু ওষুধের দাম ৯৬ শতাংশ পর্যন্ত কমে যাবে। উদাহরণস্বরূপ, প্রস্টেট ও স্তন ক্যান্সারের যে ওষুধগুলির দাম চল্লিশ হাজার টাকার বেশি ছিল, তা এখন নামমাত্র মূল্যে পাওয়া যাবে। সরকারি এই পদক্ষেপে বার্ষিক প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা সাশ্রয় হবে রোগীদের। বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা খরচের নাগালহীন বোঝার কারণে প্রতি বছর যে লক্ষাধিক মানুষ প্রাণ হারান, তাঁদের পরিবারকে এই নজিরবিহীন সিদ্ধান্ত বড় স্বস্তি দেবে।
- Related topics -
- দেশ
- ভারত
- ওষুধ
- ক্যান্সার রোগী
- ক্যান্সার
- ক্যান্সার ভ্যাকসিন


