Market Price | ১০ দিনে কমতে পারে তেল-চিনির দাম, ইঙ্গিত পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের!
Wednesday, November 25 2026, 1:05 pm

Key Highlightsনিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর বুধবার জরুরি বৈঠকে বসে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আগামী ১০ দিনের মধ্যে একাধিক পণ্যের দাম কমার ইঙ্গিত দেয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর বুধবার জরুরি বৈঠকে বসে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং আগামী ১০ দিনের মধ্যে একাধিক পণ্যের দাম কমার ইঙ্গিত দেয়। অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল আগরওয়াল জানান, ব্যবসায়ীদের সার্কুলার জারি করা হবে। এতে দিন দশেকের মধ্যে সর্ষের তেলের দাম লিটারে ৪০ টাকা কমতে পারে এবং চিনির দাম কেজিতে কমে ৬০-৬২ টাকা হতে পারে। মাস দুয়েক বিনা লাভে বা ৩-৪ শতাংশ লাভে ব্যবসা করারও আহ্বান জানান তিনি। এর আগে মঙ্গলবার কৃষি বিপণন দফতরের সঙ্গে বৈঠকে দাম বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে টাস্ক ফোর্সকে মাঠে নামা, প্রতি সপ্তাহে বাজার কমিটির সঙ্গে বৈঠক ও হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরির নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।
- Related topics -
- শহর কলকাতা
- বাজারদর
- শুভেন্দু অধিকারী


