LPG Price | প্রায় ১ হাজার টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল!

Friday, May 1 2026, 7:43 am
LPG Price | প্রায় ১ হাজার টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম! মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল!
highlightKey Highlights

সাধারণত হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে।


১লা মে থেকে বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম। সাধারণত হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে ব্যবহৃত ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হয়েছে ৩২০২ টাকা। অন্যদিকে, কিছুটা হলেও স্বস্তিতে রয়েছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলি, কারণ গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। ৯৩৯ টাকাই রয়েছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। ইরান ও আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক মহলে অস্থিরতার কারণে বৃহস্পতিবারই বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১২০ ডলার হয়। এর প্রভাবেই ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File