Rabies Injection | বৃদ্ধি হলো রেবিসের সংক্রমণ রুখতে ব্যবহৃত অত্যাবশ্যক ইনজেকশনের দাম!
Wednesday, July 15 2026, 2:01 pm

Key Highlightsবৃদ্ধি হলো রেবিসের সংক্রমণ রুখতে ব্যবহৃত অত্যাবশ্যক ইনজেকশনের দাম।
বৃদ্ধি হলো রেবিসের সংক্রমণ রুখতে ব্যবহৃত অত্যাবশ্যক ইনজেকশনের দাম। জলাতঙ্কের জন্যে দায়ী রেবিসের সংক্রমণ রুখতে ব্যবহৃত অত্যাবশ্যক ওষুধ অ্যান্টি-রেবিস ইমিউনোগ্লোবিউলিন। কেন্দ্রীয় অনুমোদনের পরে সেই ইনজেকশনের দাম এ বার বাড়ছে। ওই ইনজেকশনের সর্বোচ্চ দাম (সিলিং প্রাইস) সম্প্রতি সংশোধন করেছে কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ)। বিজ্ঞপ্তি অনুযায়ী, জিএসটি বাদে প্রতি মিলিলিটারের সর্বোচ্চ দাম ১১২.১৯ টাকা থেকে বাড়িয়ে ১১৯.৪৮ টাকা করা হয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্কদের ২ থেকে ৬ মিলিলিটার লাগে এই ইমিউনোগ্লোবিউলিন। ২০২৬–এর হোলসেল প্রাইস ইনডেক্সে ০.৬৪৯৫৬ শতাংশ বৃদ্ধির কারণেই এই দাম বৃদ্ধি অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছে এনপিপিএ।


