Presidential Protocol Issue | রাজ্য-কেন্দ্র সংঘাত তুঙ্গে, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে ডেপুটেশনে চাইল কেন্দ্র
Friday, March 13 2026, 3:01 pm

Key Highlightsপ্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র।
গত ৭ মার্চ শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মণীশ মিশ্র। অভিযোগ, সফরে রাষ্ট্রপতির নিরাপত্তায় প্রোটোকল মানা হয়নি। তারই প্রেক্ষিতে কেন্দ্র শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ সুপার এবং দার্জিলিংর জেলাশাসককে ডেপুটেশনে ডেকে পাঠাল কেন্দ্র। সূত্রের খবর, দুই আইপিএস ও আইএএস অফিসারই বেঙ্গল ক্যাডারে রয়েছেন। সুপ্রিম কোর্ট আইপিএস (ক্যাডার) রুলস, ১৯৫৪ এর রুল ৬(১) এর বৈধতা নিশ্চিত করেছে। এই নিয়ম অনুযায়ী আইপিএস অফিসারদের ট্রান্সফার ও ডেপুটেশন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে কেন্দ্র প্রয়োজনে অগ্রাহ্য করতে পারে।
- Related topics -
- দেশ
- রাজ্য
- রাষ্ট্রপতি
- মমতা ব্যানার্জী
- দার্জিলিং
- শিলিগুড়ি
- দ্রৌপদী মুর্মু


