Serbia | সার্বিয়ায় ২ বছর ছাত্র আন্দোলনের জেরে নির্বাচনে হেরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট!

Monday, October 26 2026, 9:48 am
Serbia | সার্বিয়ায় ২ বছর ছাত্র আন্দোলনের জেরে  নির্বাচনে হেরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট!
highlightKey Highlights

ইউরোপের সার্বিয়ায় বড় রাজনৈতিক পালাবদল ঘটাল ছাত্র আন্দোলন। দীর্ঘ দু’বছর ধরে চলা ছাত্রবিক্ষোভের পর অবশেষে নির্বাচনী ময়দানেও বড় জয় পেল পড়ুয়ারা।


ইউরোপের সার্বিয়ায় বড় রাজনৈতিক পালাবদল ঘটাল ছাত্র আন্দোলন। দীর্ঘ দু’বছর ধরে চলা ছাত্রবিক্ষোভের পর অবশেষে নির্বাচনী ময়দানেও বড় জয় পেল পড়ুয়ারা। রবিবার প্রকাশিত সার্বিয়া সংসদ নির্বাচনের ফলাফলে ২৫০টি আসনের মধ্যে অন্তত ১৪০টি আসন দখল করেছে ছাত্রদের দল 'স্টুডেন্টস লিস্ট'। অন্যদিকে, প্রেসিডেন্ট আলেকসান্দার ভুজিচের দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টি থেমেছে ১০৫টি আসনে। নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন ১০ বছর ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ভুজিচ। রেল স্টেশন ট্র্যাজেডি থেকে শুরু হওয়া এই ছাত্র আন্দোলনের জেরে সার্বিয়া জুড়ে এখন খুশির হাওয়া। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, নির্দিষ্ট কোনো নেতা ছাড়াই জয়ী এই ছাত্রদল এবার কীভাবে দেশ পরিচালনা করবে এবং সার্বিয়ার পরবর্তী শাসনভার কার হাতে উঠবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File