Presidency Jail | প্রেসিডেন্সি জেলে বন্দির রহস্যমৃত্যু, বাথরুম থেকে উদ্ধার দেহ!
Thursday, November 26 2026, 4:29 pm

Key Highlightsপ্রেসিডেন্সি সংশোধনাগারের বাথরুম থেকে উদ্ধার হল এক বন্দির রক্তাক্ত দেহ। মাথায় গভীর আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।
প্রেসিডেন্সি সংশোধনাগারে বিচারাধীন বন্দির রহস্যমৃত্যু। জেলের বাথরুম থেকে উদ্ধার হল বিচারাধীন বন্দি মহম্মদ আলির (৪৪) রক্তাক্ত দেহ। সূত্রের খবর, মহম্মদ আলি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানার দমদম বিমানবন্দর সংলগ্ন বাঁকড়া, বাঁশতলা এলাকার বাসিন্দা। দু’টি মামলায় জেল হেফাজতে ছিলেন তিনি। এদিন সন্ধ্যায় রোল কলের সময় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাথরুমের ভিতরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন জেলকর্মীরা। দেহ উদ্ধারের সময় মুখে গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তড়িঘড়ি উদ্ধার করে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়। হেস্টিংস থানার পুলিশ এবং হোমিসাইড শাখার গোয়েন্দারা ঘটনাস্থলে পৌঁছন। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- মহানগর
- প্রেসিডেন্সি সংশোধনাগার
- জেল


