Presidency Correctional Home | জঙ্গির সেলে আইফোন-হাজার হাজার টাকা! কাকে ফোন করতেন আফতাব আনসারি? চাঞ্চল্য প্রেসিডেন্সি জেলে
Saturday, August 29 2026, 6:31 am

Key Highlightsপ্রেসিডেন্সি জেলের বন্দি আফতাব আহমেদ আনসারির সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল।
যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত জঙ্গি। তার সেল থেকেই উদ্ধার হলো দামি ফোন! চাঞ্চল্য ছড়িয়েছে প্রেসিডেন্সি জেলে। পুলিশ সূত্রে খবর, প্রেসিডেন্সি জেলের বন্দি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আফতাব আহমেদ আনসারির সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল। তার জামাকাপড়, বিছানাপত্র ঘেঁটে উদ্ধার হয়েছে তিনটি মোবাইল ফোন, দু’টি রাউটার, ওয়াইফাইয়ের যন্ত্র, দু’টি কার্ড রিডার, একটি পেন ড্রাইভ, ইয়ারফোন। এছাড়াও পাঁচশো টাকার নোটে ৩১ হাজার টাকা আফতাব লুকিয়ে রেখেছিল তার সেলে। সূত্রের খবর, নিয়মিত ফোনে কথা বলতো সে। এর পিছনে কোন কোন কারাকর্মীর হাত রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কারা কর্তৃপক্ষের তরফ থেকে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে। তারই ভিত্তিতে শুরু হয়েছে মামলা।


