Indian Origin British Minister | ব্রিটিশ রাজনীতিতে শক্তিশালী হলো ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি!

Saturday, July 25 2026, 4:32 pm
Indian Origin British Minister | ব্রিটিশ রাজনীতিতে শক্তিশালী হলো ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি!
highlightKey Highlights

ব্রিটিশ রাজনীতিতে আরও শক্তিশালী হলো ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি।


ব্রিটিশ রাজনীতিতে আরও শক্তিশালী হলো ভারতীয় বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। আর সেই মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তিন লেবার সাংসদ। তাঁরা হলেন কানিশ্ক নারায়ণ, সৎবীর কৌর এবং হরপ্রীত উপ্পল। সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিহারের মুজফ্ফরপুরে জন্ম নেওয়া কানিশ্ক নারায়ণ। তাঁকে দেশের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। এই পদটি নতুন করে তৈরি করা হয়েছে। লেবার সাংসদ সৎবীর কৌরকে সমতা বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে। এছাড়াও শ্রীলঙ্কার তামিল হিন্দু বংশোদ্ভূত উমা কুমারনকে বিদেশ মন্ত্রকের জুনিয়র মন্ত্রী করা হয়েছে। তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত সাংসদ হরপ্রীত উপ্পলও নতুন দায়িত্ব পেয়েছেন। তাঁকে অ্যাসিস্ট্যান্ট হুইপ করা হয়েছে।  অন্যদিকে, সংস্কৃতি সচিব হিসেবে নিজের পদ ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত লিসা নন্দী।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File