WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি জানাল হাওয়া অফিস
Thursday, December 21 2023, 2:33 pm

Key Highlightsগত রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে । এখনও পর্যন্ত সেই বৃষ্টির কোনো বিরাম নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে এই রকম আবহাওয়া আগামী বুধবার পর্যন্ত চলবে বলে। কেবলমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই কয়েক দিন বৃষ্টি চলবে। আলিপুর জানিয়েছে, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপরে তৈরি হয়েছে। তার জেরে রাজ্যে শক্তিশালী পূবালি হাওয়া ঢুকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- বৃষ্টিপাত
- রাজ্য


