Pratik Ur Rahaman | রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা, নিজের পুরোনো পেশায় ফিরছেন প্রতীক উর?

Wednesday, July 22 2026, 7:17 am
Pratik Ur Rahaman | রাজনৈতিক কেরিয়ারে ধাক্কা, নিজের পুরোনো পেশায় ফিরছেন প্রতীক উর?
highlightKey Highlights

শোনা যাচ্ছে, পরিস্থিতি বিবেচনা করে নাকি রাজনৈতিক সন্ন্য়াসের চিন্তাভাবনাই করছেন তিনি। ফিরবেন নিজের পুরনো পেশায়।


গত ফেব্রুয়ারিতে সিপিএমের প্রতি একরাশ উষ্মা প্রকাশ করে সিপিএম ছাড়েন প্রতীক-উর। তৃণমূল সরকারের উন্নয়নের শরিক হতে যোগ দিয়েছিলেন তৃণমূলে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের রাজনৈতিক সভায় দেখা যায়নি প্রতীককে। গুঞ্জন, রাজনৈতিক কেরিয়ারে ইতি টানতে চলেছেন প্রতীক উর। এবার আইনজীবীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ২০০৮ সাল নাগাদ সরাসরি বাম রাজনীতিতে যুক্ত হন প্রতীক উর। ২০১৬ সাল নাগাদ প্রতীক উর আইনে স্নাতক হন। পরবর্তীতে অল ইন্ডিয়া বার কাউন্সিলের পরীক্ষায়ও উত্তীর্ণ হন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File