Prashanta Barman | ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে, প্রশান্ত বর্মনকে নোটিস হাইকোর্টের

Wednesday, October 7 2026, 5:38 am
Prashanta Barman | ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে, প্রশান্ত বর্মনকে নোটিস হাইকোর্টের
highlightKey Highlights

প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ করতে বলল কলকাতা হাই কোর্ট। তাঁর অবিলম্বে বেতন বন্ধ করতে নির্দেশ হাই কোর্টের।


এতদিন কেটে যাওয়ার পরও কেন মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হয়নি তা জানতে চেয়ে শুনানিতে চরম অসন্তোষ প্রকাশ কলকাতা হাই কোর্টের। ৪৮ ঘণ্টার মধ্যে প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করতে বলল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, এই সময়ের মধ্যে প্রশান্ত বর্মন আত্মসমর্পণ না করলে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্তের করার নির্দেশ দেবে আদালত। রাজ্য সরকারকে কলকাতা হাইকোর্টের প্রশ্ন, ‘এই BDO-কে সাসপেন্ড করা হয়েছে, নাকি চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে? একজন পলাতক অভিযুক্ত কোষাগার থেকে বেতন নেবেন, এটা হতে পারে না। একজন ঘুরে বেড়াচ্ছেন, মামলার জন্য আইনজীবী নিয়োগ করছেন, কিন্তু ধরতে পারছেন না, আপনাদের প্রশাসন কি এতই দুর্বল?’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File