Prashant Kishor | হাল ছাড়তে নারাজ প্রশান্ত কিশোর, এবার নিজেই ভোটের ময়দানে নামছেন পিকে!
Friday, June 26 2026, 4:04 pm

Key Highlightsহাল ছাড়তে নারাজ প্রশান্ত কিশোর। নিজেই ভোট ময়দানে নেমে পড়তে চাইছেন পিকে।
প্রথমবার ভোটের ময়দানে রাজনীতিক হিসাবে ‘ব্যর্থ’ তকমা লেগে গিয়েছে তাঁর নামের পাশে। কিন্তু হাল ছাড়তে নারাজ প্রশান্ত কিশোর। ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি। এবার নিজেই ভোট ময়দানে নেমে পড়তে চাইছেন পিকে। সামনেই বিহারের বাঁকিপুরে উপনির্বাচন। বিজেপি সভাপতি নীতীন নবীন ওই আসন থেকে বিধায়ক ছিলেন। এখন তিনি রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। বিজেপির সেই শক্ত ঘাঁটি থেকেই গেরুয়া শিবিরকে চ্যালেঞ্জ করতে চান পিকে। পিকে বলছেন, “আমার ভোটে দাঁড়ানো যদি বাঁকিপুরের মতো বিজেপির শক্ত ঘাঁটিতে ওদের হার নিশ্চিত করতে পারে, তবে আমি লড়তে তৈরি।”
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- বিহার
- প্রশান্ত কিশোর


