Prashant Barman | স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের

Wednesday, June 3 2026, 4:43 pm
Prashant Barman | স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় প্রশান্ত বর্মনকে গ্রেপ্তারের নির্দেশ হাইকোর্টের
highlightKey Highlights

স্বর্ণ ব্যবসায়ীকে খুনের মামলায় দশ দিনের মধ্যে ‘পলাতক’ বিডিও প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করতে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ হাইকোর্টের।


গত বছরের ২৯ অক্টোবর নিউটাউন থানার যাত্রাগাছির খালধার থেকে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যার দেহ উদ্ধার হয়। এ ঘটনায় নাম জড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণের। এই মামলায় কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানালেও তা খারিজ হয়ে যায়। এরপরই সুপ্রিম কোর্ট প্রশান্ত বর্মনকে আত্মসমপর্ণের নির্দেশ দেয়। সম্প্রতি পথচারীকে ধাক্কা মামলায় আদালত থেকে জামিন পেয়ে যান তিনি। এই ঘটনায় রাজ্য পুলিশকে ভৎসর্না কোর্টের। বুধবার হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায় ওই বিডিও–র অবিলম্বে গেপ্তারির নির্দেশ দিয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File